শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

রাজধানীর গোলাপবাগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

#
news image

রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন গোলাপবাগে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মো: সজীব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় রাইদা পরিবহনের চালক ছিলেন।

নিহতের বাবা মো: শাহ আলম বলেন,‘আমার ছেলে রাইদা পরিবহনের চালক ছিল। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সজীব পড়ে গিয়ে তার ডানপা পেছনের চাকায়  পিষ্ঠ হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

তিনি আরও বলেন, ‘আমাদের বাসা গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে। এখানে সপরিবারে বসবাস করছি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৪,  4:45 PM