শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাজপরিবারকে অবমাননার দায়ে রেকর্ড ৫০ বছরের কারাদন্ড এক থাই নাগরিকের

#
news image

থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় বৃহস্পতিবার দেশটির এক নাগরিককে ৫০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ব্যাংককের কঠোর রাজপরিবার অবমাননা আইনে এ যাবতকালের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা। দেশটির একটি লিগ্যাল রাইট গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর মধ্যে এ মামলার বেশ কয়েক বছর পর রেকর্ড ভঙ্গ করা এ সাজা দেওয়া হলো। সমালোচকরা বলেন, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ থামিয়ে দেওয়ার একটি কৌশল।

আদালত সূত্র জানায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত ৩০ বছর বয়সী মংকোল থিরাকোট ৫০ বছরের এ সাজা দেয়। গণতন্ত্রপন্থী সাবেক এ কর্মী তার ফেসবুক একাউন্টে রাজপরিবার অবমাননাকর পোস্ট দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।

প্রাথমিকভাবে একটি নি¤œ ফৌজদারি আদালত তাকে ২৮ বছরের কারাদন্ড দিয়েছিল। কিন্তু তার আপিল আবেদনের শুনানি চলাকালে আরো ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করায় তার এ রেকর্ড ভঙ্গ করা সাজা হয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৪,  4:37 PM