শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

শ্রীলংকার বিপক্ষে প্রথম জয় জিম্বাবুয়ের

#
news image

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে শেষ ওভারে ২০ রানের দরকারে ৫ বলে ২৪ রান তুলে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়েকে প্রথম জয়ের স্বাদ দিলেন পেস বোলিং অলরাউন্ডার লুক জঙ্গি ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্ডে। লংকানদের বিপক্ষে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরালো জিম্বাবুয়ে।

পাঁচ বারের মোকাবেলায় শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেলো জিম্বাবুয়ে। গতরাতে কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। শুরুতেই মহাবিপদে পড়া শ্রীলংকাকে পরবর্তীতে খেলায় ফেরান চারিথ আসালঙ্কা ও আগের ম্যাচের হিরো অ্যাঞ্জেলো ম্যাথুজ।

পঞ্চম উইকেটে ৭৯ বলে ১১৮ রানের জুটি গড়েন তারা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে ৬৯ রান করা আসালঙ্কাকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার জঙ্গি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে শ্রীলংকাকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন ম্যাথুজ। ৫১ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও জঙ্গি ২টি করে উইকেট নেন। ১৭৪ রানের টার্গেটে ওপেনার ক্রেইগ আরভিনের হাফ-সেঞ্চুরিতে ১৩ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলে ভালো অবস্থায় ছিলো জিম্বাবুয়ে। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১৮তম ওভারে ১৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

এরপর সপ্তম উইকেটে জুটি বাঁধেন জঙ্গি ও মাদান্ডে। ঐসময় ১৪ বলে ৩১ রান দরকার ছিলো জিম্বাবুয়ের। শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের সমীকরণ পান জঙ্গি ও মাদান্ডে। ম্যাথুজের করা শেষ ওভারের প্রথম ডেলিভারিতে নো-বলে জঙ্গির ছক্কায় ৭ রান পায় জিম্বাবুয়ে। ফ্রি-হিটে পরের বলে চার মারেন জঙ্গি। দ্বিতীয় বলে মারেন ছক্কা।

তৃতীয় বল হয় ডট। চতুর্থ বলে জঙ্গির ক্যাচ ফেলেন মহেশ থিকশানা। ঐ বল থেকে আসে ১ রান। এতে শেষ ২ বলে ২ রানের দরকার পড়ে জিম্বাবুয়ের। পঞ্চম বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে জিম্বাবুয়েকে অবিস্মরনীয় জয় এনে দেন মাদান্ডে। ২টি করে চার-ছক্কায় ১২ বলে ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন জঙ্গি। ২টি ছক্কায় ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মাদান্ডে। শ্রীলংকার থিকশানা ও চামিরা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জঙ্গি।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৪,  3:11 AM