শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩২ জনে

#
news image

জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

আঞ্চলিক সরকারের মতে, ওয়াজিমা নগরীতে আরো ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল নয়টায় হালনাগাদ এই তথ্য জানানো হয়। নোটো উপদ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ওয়াজিমা হচ্ছে অন্যতম।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওয়াজিমা মর্নিং মার্কেটের আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের ঘটনায় এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেট এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  2:43 PM