শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

#
news image

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। কিশোরী খাদিজা আক্তার বরগুনা সদরের খোকন মিয়ার মেয়ে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের সিরাজ ম্যানেজারের বাড়িতে ভাড়া থাকেন। বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, গত বছরের ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে একাধিকবার একই এলাকার মো. আরিফ হোসেন নামের এক যুবক খাদিজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরীর গর্ভধারণের লক্ষণ দেখা দেয়।

পরে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। এরপর মঙ্গলবার দুপুরের দিকে ওই কিশোরী কামরাঙ্গীরচর থানায় হাজির হয়ে ঘটনার বিস্তারিত জানায় এবং তার পরিবার একটি ধর্ষণ মামলা (মামলা নং-১১) দায়ের করে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরও জানান, আজ বিকেলের দিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে এসিসিতে ভর্তি হতে বলেন।

অনলাইন ডেক্স

১৬ জানুয়ারি, ২০২৪,  6:05 PM