শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

#
news image

আগামী ২১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।

সোমবার (১৫ জানুয়ারি)বিষয়টি সংবাদমাধমকে  নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ জানান, চলতি বছর মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত প্রতি বছরের ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তা পেছানো হয়েছে।

এই বছর মেলায় বিদেশি কোম্পানির সংখ্যা কিছুটা কম হতে পারে। কারণ মেলার জন্য প্রস্তুতি নিতে তাদের খুব কম সময় দেওয়া হয়েছে।

সাধারণত, সরকার মেলা শুরুর প্রায় তিন মাস আগে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য নোটিশ দিয়ে থাকে। কিন্তু এবার তা দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে।

সময় কম দেওয়া সত্ত্বেও মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের আশা ভারত, ইরান ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে বেশ কিছু কোম্পানি মেলায় স্টল দেবে।

বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে বাণিজ্য মেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  5:50 PM