শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

#
news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ পর্বে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী জেলার প্রার্থীরা অংশগ্রহণ করবে। আজ মঙ্গলবার দুপুরে বেসিক ও কমিউনিটি এডুকেশন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী বেগম রোমানা আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে নেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হচ্ছে। এর আগে ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫।

অনলাইন ডেক্স

১৬ জানুয়ারি, ২০২৪,  4:26 PM