শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পদ্মা সেতুতে ১২৫২ কোটি টাকা টোল আদায় : সেতুমন্ত্রী

#
news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকা আদায় হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের ভোগান্তি নেই।’ ২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। এরপর গত ১২ বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি।

অনলাইন ডেক্স

১৬ জানুয়ারি, ২০২৪,  4:15 PM