শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরকারি চাকরির শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

#
news image

সরকারি চাকরির শূন্য পদগুলোতে নিয়োগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি যে শূন্য পদগুলো আছে সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য চারটি স্তম্ভের কথা আমরা জানি। স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট জনগণ- এই চারটি স্তম্ভকে কেন্দ্র করে সকল মন্ত্রণালয়কে বলা হয়েছে যে, ওই মন্ত্রণালয় যে অংশের সাথে জড়িত, সেই অংশটুকু যেন তারা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে, দুর্নীতির বিরুদ্ধে ওঁর জিরো টলারেন্স থাকবে। সকলকে একই নীতি অনুসরণ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে, সেগুলো যাতে প্রকৃত উপকারভোগীরা পায়, সেটি মনিটরিং করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন।

যে প্রকল্প প্রায় শেষ পর্যায়ে আছে, সেগুলো দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- এমন তথ্য জানিয়ে মাহবুব হোসেন বলেন, নতুন প্রকল্প নেওয়ার আগে সেটি কীভাবে জনগণের কল্যাণে লাগবে, সেটির খুব ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন। এছাড়া, সম্ভাব্যতা যাচাই করে যেন প্রকল্প প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয় সেটির জন্য উনি বলেছেন।

নাগরিক অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  2:47 AM