শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

নেইমারের সঙ্গে অতীতের ঝামেলা, যা বললেন দরিভাল

#
news image

নেইমারের সঙ্গে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের সম্পর্কটা বেশ পুরনো। তাও আবার তিক্ত এক অধ্যায়ও যুক্ত ছিল তাতে। ২০১০ সালে সান্তোসের কোচ থাকার সময় নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখায় চাকরি হারিয়েছিলেন তিনি! সেই দরিভালকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ বানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। স্বাভাবিকভাবেই পূর্বের সেই তিক্ততার কথা নতুন করে উঠেছে। কিন্তু দরিভাল অতীতের ঝামেলার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। দিনিজকে সরিয়ে ব্রাজিল ফুটবল আস্থা রেখেছে ঘরোয় ফুটবলের অভিজ্ঞ কোচ দরিভালের ওপর। সান্তোসের সাবেক কোচ যখন দায়িত্ব নিয়েছেন, তখন চোট নিয়ে বাইরে রয়েছেন নেইমার।

আল হিলাল তারকার বিষয়ে প্রশ্ন উঠতেই তারকা ফরোয়ার্ডকে বিশ্বের তিন জনের অন্যতম সেরা ফুটবলারের তকমা দিয়ে দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে ব্রাজিলকে যে প্রাণভোমরাকে ছাড়া এগিয়ে যেতে হবে সেটি জোর গলায় বলেছেন দরিভাল, ‘এই মুহূর্তে ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই দলকে এগিয়ে যাওয়া শিখতে হবে। কারণ সে চোটগ্রস্ত। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন নেইমার। সে পরে ফিরলে তাকে নিয়ে আমাদের ভাবতে হবে।’ নেইমার অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় বাম হাঁটুতে চোট পেয়েছিলেন। আগামী আগস্টের আগে তার ফেরার সম্ভাবনা নেই। দরিভাল জানিয়েছেন, তিনি পরিপূর্ণ নেইমারকে পাওয়ার অপেক্ষায়।

পাশাপাশি অতীতে ঘটে যাওয়া বিষয়টা যে বিচ্ছিন্ন একটা ঘটনা ছিল সেটাও তুলে ধরেন তিনি, ‘নেইমার ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখন তার পরিপূর্ণ ফিট হওয়ার অপেক্ষা। তবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সান্তোসে যা হয়েছে তা ছিল আমাদের কল্পনার বাইরে এবং অপ্রয়োজনীয়। সান্তোসের বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটা সম্মানও করেছি। কিন্তু বিষয়টা নিয়ে আমাদের মাঝে কোনো সমস্যা ছিল না।’

অনলাইন ডেক্স

১৩ জানুয়ারি, ২০২৪,  8:05 PM