শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিজ্ঞাপনে জুটি হয়েছেন নিরব-মাহি

#
news image

অভিনেতা নিরব ও অভিনেত্রী মাহিয়া মাহি অনেকদিন ধরেই যুগপৎভাবে কাজ করে আসছেন। কিন্তু চলচ্চিত্রে বা বিজ্ঞাপনে একত্রে দেখা যায়নি এই জুটিকে। তবে এবার সে খালি জায়গাটার একটি অংশ পূর্ণ হতে যাচ্ছে।

দুজনে যুগলবন্দি হয়ে আসছেন বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন তারা। এর শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন এটি। নিরব বলেন, ‘প্রথমবার মাহির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলাম। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে।’ চলচ্চিত্রে দুজনকে একত্রে কবে নাগাদ দেখা যাবে? এ প্রশ্নের জবাবে নিরব বললেন, দেখা যাবে।

মাহি বলেন, ‘আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্নে। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল, ২০২২,  7:26 AM

news image
এবারই প্রথম একসঙ্গে নিরব-মাহি