শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নড়াইলের পল্লীতে কৃষককে কুপিয়ে খুন

#
news image

নড়াইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে কৃষককে কুপিয়ে খুন। জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।

নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। লোহাগড়া থানার ওসি  কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

উজ্জ্বল রায়, নড়াইল

১৩ জানুয়ারি, ২০২৪,  6:54 PM