শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 রহস্য সমাধানের মিশনে ঋতুপর্ণা!

#
news image

এবার রহস্য সমাধান করতে নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে এবার দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ রূপে। সায়ন্তন ঘোষালের নতুন এই থ্রিলার সিনেমার গল্প ঋতুপর্ণাকে ঘিরেই। সূত্র: হিন্দুস্থান টাইমস

জানা যায়, সিনেমাতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতায় আসেন তিনি। কিন্তু সেখানে এসে রহস্যজনকভাবে হারিয়ে যান তার স্বামী। তাকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তার জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে ‘ম্যাডাম সেনগুপ্ত’র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।  

সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, নামটা ভীষণ আকর্ষণীয়। এটি মূলত থ্রিলার। সায়ন্তন ভীষণ ভালো একজন পরিচালক। তার সঙ্গে এই কাজটা করতে পারব ভেবেই ভালো লাগছে। ওর সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটা থ্রিলার শুনিয়েছিল। বলেছিল, আমার সঙ্গে একটা থ্রিলার সিনেমা করতে চায়। এই সিনেমাটির ফ্রাঞ্চাইজি হওয়ার পরিকল্পনা রয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমূখ।

নাগরিক বিনোদন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৪,  4:36 PM