শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

 বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ৪০ লাখ টাকা জরিমানা করলো ফিফা

#
news image

মরার উপর খাড়ার গা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থাভাবে পরিকল্পনা সাজাতে বেগ পেতে হচ্ছে, তার উপর ফিফার বড় অঙ্কের জরিমানা রীতিমত বেকায়দায় ফেলে দিয়েছে বাফুফেকে। শৃঙ্খলাজনিত কারণে বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফার শাস্তি মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। 

বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাংক জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখের সমান। তিনটি ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে তোলা হয়। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি। 

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রাংক জরিমানায় পড়েছে ফেডারেশন।

পরে ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে নিরাপত্তার নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়। গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রাংক জরিমানা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।

এরপর ১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার ঘাটতির অভিযোগ আনা হয়। গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাংক। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৪,  4:27 PM