শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিরোধীদলেই থাকতে চাই: জিএম কাদের

#
news image

জাতীয় পার্টির নেতা ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলে থাকতে চান বলে জানিয়েছেন। আজ বুধবার বিকেলে কংগ্রেস ভবনে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন। তিনি বলেছেন: কংগ্রেসে আসা সবসময়ই ভালো সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে আসলাম সেটা আনন্দের বিষয়। দ্বাদশ সংসদের বিরোধীদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধীদলে ছিলাম, এবং বিরোধীদলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।’
 
পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুর্ণ করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে সকলের সাথে আলোচনা করে করা হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় সবকিছু একরকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি।

কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিলো। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।’

অনলাইন ডেক্স

১০ জানুয়ারি, ২০২৪,  5:00 PM