শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ট্রান্সজেন্ডার কোটা নিয়ে ব্যাখ্যা দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ বেশকিছু দিন ধরে কোটা ও ট্রান্সজেন্ডার শব্দটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নারী ও পুরুষ ছাড়া যারা জন্মগতভাবে অন্য লিঙ্গের, শুধু তারাই এ কোটায় ভর্তির সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাবির কিছু শিক্ষার্থীর একটি চিঠির (স্মারকলিপি) পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, ২০২২-২০২৩ সেশন থেকে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কোটা চালু হয়। শুধু জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা এ কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে কোটা শনাক্ত করতে সরকারের সমাজসেবা অধিদপ্তরের দেওয়া হিজড়া পরিচয়পত্র দেখাতে হবে।

অনলাইন ডেক্স

০৪ জানুয়ারি, ২০২৪,  7:01 PM