শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

যে কারণে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন ক্যাট

#
news image

বর্তমানে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রীতিমতো ‘টাইগার থ্রি’ সিনেমায় তার অভিনয়ে ব্যাপক মুগ্ধ হয়েছেন দর্শকরা। এবার ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘মেরি ক্রিসমাস’ সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্তরা।

‘মেরি ক্রিসমাস’সিনেমায় দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। এটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন। কিন্তু এই সিনেমার শুটিং সেট থেকেই নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা। তবে কি এমন ঘটেছিল শুটিং সেটে, যার কারণেই চোখের পানিই ফেলতে হয়েছে ক্যাটরিনাকে? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সিনেমাটির শুটিংয়ের সময়ের নানান অভিজ্ঞতা শেয়ার করেছেন ক্যাটরিনা। অভিনেত্রী বলেন, আমি তামিল বলতে পারি না।

খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যার আমাকে এ ব্যাপারে ছাড় দেবেন। ক্যাটরিনা আরও জানান, তিনি ভেবেছিলেন শুটিংয়ের ব্যস্ততায় হয়তো শ্রীরাম তামিল ভাষার কথা ভুলে যাবেন। কিন্তু না সেটা আর হলো না। জানা গেছে, এর আগেও থ্রিলার সিনেমায় অভিনয় করলেও, ‘মেরি ক্রিসমাস’-এ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ক্যাটরিনাকে। কারণ সিনেমায় হিন্দির সঙ্গে তামিল সংলাপও ছিল। আর পরিচালক ক্যাটরিনার জন্য কোনোভাবেই ডাবিং করতে নারাজ ছিলেন।

মূলত তামিল সংলাপের কথা শুনেই চোখের পানি ফেলেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। শ্রীরাম স্যারের কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তামিল প্রশিক্ষক থাকায় শেষ পর্যন্ত সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন তিনি।

অন্য একটি সাক্ষাৎকারে শ্রীরাম জানান, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালভাবেই কাজ শেষ করেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

নাগরিক বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩,  7:50 PM