শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জানুয়ারি থেকে দিন-রাত চলবে মেট্রোরেল

#
news image

নতুন বছরের প্রথম সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (ডিএমটিসিএল)। এই লাইনে যাত্রীদের চাহিদা অনুযায়ী মাটিঝিল বাণিজ্যিক এলাকায় ৬ জানুয়ারি থেকে রাত ৮ টা পর্যন্ত রেল চলাচল করবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের  কর্মকর্তা এ তথ্য জানান। মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন থেকে ছাড়বে বলে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। জনবল ও আনুষঙ্গিক সবকিছু ঠিক থাকলে আগামী এটি ৬ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।

মেট্রোরেলের মুখপাত্র মাহমুদ গালিব বলেন: আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডিএমটিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা একটি বৈঠক করবেন। তবে এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, ১৩ ডিসেম্বর দুটি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশন চালু হয়ে যাবে। তখন চালু হওয়ার বাকি থাকবে কারওয়ানবাজার ও শাহবাগ স্টেশন। তবে আমরা রাত-দিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।

অনলাইন ডেক্স

২৯ ডিসেম্বর, ২০২৩,  10:05 AM