শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

#
news image

সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তাদের পরিচয় জানান। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সম্প্রতি সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে দু'জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সেই দেশের সরকার।

বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অবজারভেশন বা দুজনের পরিচয়ের ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন জানান, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা যায়। তারা হলেন মোফাজ্জল, পিতা- মজুন আলী, গ্রাম- বনিয়াবহু, ডাকঘর- রুদ্রপুর, উপজেলা- কোতয়ালি, জেলা- যশোর এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা- মোহাম্মদ জালাল বেপারি, গ্রাম- নর সিংহদিয়া, ডাকঘর- ভুয়ারকান্দি, উপজেলা- ফরিদপুর সদর, জেলা- ফরিদপুর।

তিনি বলেন, অর্থ নিয়ে বিরোধের জের ধরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে লাশ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়। পরে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

অনলাইন ডেক্স

২৮ ডিসেম্বর, ২০২৩,  6:27 PM