শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অনন্যার প্রশংসায় বর্তমান ও প্রাক্তন প্রেমিক

#
news image

ক্রিসমাসের একদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বর্তমান সময়ে ব্যক্তিজীবন নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় আসা অভিনেত্রী অনন্যা পান্ডের ‘খো গেয়ে হাম কাহান’। সিনেমাটি মুক্তির আগে মুম্বাইয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করে নির্মাতারা। এতে রীতিমতো তারকাদের মেলা বসে।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হন অনন্যার বর্তমান চর্চিত প্রেমিক আদিত্য রায় কাপুর এবং সাবেক প্রেমিক ইশান খট্টর! সিনেমাটি দেখার পর দু’জনই প্রিয় মানুষের প্রশংসায় স্তুতি গেয়েছেন ইনস্টাগ্রামে। নেটফ্লিক্সের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে, আদিত্য প্রেমিকার অভিনয় নিয়ে বলেন, ‘আমি সিনেমাটিকে ভালোবাসি, ভালোবাসতাম এবং ভালোবাসবো। আমি শুরু থেকেই সিনেমাটির পাশে অপেক্ষায় ছিলাম।

প্রত্যেকের নিজের চরিত্রটি সুন্দরভাবে তুলে ধরেছে। অনন্যার কথা তো বলার অপেক্ষাই রাখে না। অনন্যা, তুমি তোমার মতোই অসাধারণ কাজ করেছো।’ ইশান খট্টর সিনেমাটির পাশাপাশি হারানো প্রেমিকার অভিনয় দক্ষতার নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘তারা তিনজনই তাদের হূদয় খুলে দিয়েছে।

এটা তাই প্রাসঙ্গিক, এটা খুবই প্রাসঙ্গিক।’ উল্লেখ্য, দীর্ঘদিন ইশানের সঙ্গে অনন্যার প্রেম নিয়ে সরগরম ছিল বলিপাড়া। তবে হঠাৎ সেই সম্পর্কে ইতি টানেন এই চর্চিত যুগল। এরপর একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছেন উঠতি নায়িকা অনন্যা। তবে শেষমেশ আদিত্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেত্রী।

নাগরিক বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  9:34 PM