শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু

#
news image

মাঠ পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার প্রথম দিনে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার আর তার সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাবে এসব উপকরণ।

আজ সোমবার বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পাঠানো হচ্ছে ভোটের এসব উপকরণ।

ইসি সূত্র জানিয়েছে, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায়; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলায় এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে ব্যালট।

এদিকে, যেসব নির্বাচনি এলাকায় মামলা চলমান, সেগুলোতে কিছু পরে ব্যালট পেপার ছাপানো হবে। জানা গেছে, ৪০টিরও বেশি আসনে মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকেই ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করতে চায় ইসি।

নাগরিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  3:07 PM