শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

শাস্তির মুখে জিম্বাবুয়ের মাধেভেরে ও মাভুটা

#
news image

ডোপণ্ডবিরোধী বিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটা। এই দুজনকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তারা। জিম্বাবুয়ে ক্রিকেট বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এই দুই ক্রিকেটারের শাস্তির কথা জানায়। বলা হয়, সম্প্রতি ডোপ টেস্টে তারা পজিটিভ হন। দুজনের নমুনায় নিষিদ্ধ বিনোদনমূলক ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ। যার সবশেষটি গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন প্রায় একশ ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের দলে ছিলেন না তিনি। সময় ভালো যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেটের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় বুধবার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। পরদিনই এলো মাধেভেরে ও মাভুটার নিষেধাজ্ঞার খবর।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৩,  8:38 PM