শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শাহরুখকে ভয় পান না শ্রুতি হাসান

#
news image

একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে রীতিমতো ক্যারিয়ার সংকটে ভুগছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। অন্যদিকে অভিনেত্রী শ্রুতি হাসানও সাম্প্রতিক সময়ে কোনো সুপারহিট সিনেমা উপহার দিতে পারছেন না। সব মিলিয়ে আবারও ফ্লপের শঙ্কায় বারবার মুক্তির তারিখ পিছিয়ে তাদের আলোচিত সিনেমা ‘সালার’। এমনকি চলতি বছরই দুটি বক্স অফিস মাত করা সিনেমা উপহার দেওয়া শাহরুখের কারণেও পিছিয়ে সালার।

অবশেষে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। কিন্তু এখানেও বেঁধেছে বিপত্তি। যে শাহরুখের কারণে আগে মুক্তি পেছানো হয়েছে সেই অভিনেতার সাথেই লড়াই করতে হবে প্রভাস-শ্রুতির। সালার মুক্তির ১ দিন পরই মুক্তি পাঁচ্ছে শাহরুখের ‘ডানকি’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনাও দারুণ রয়েছে।

যদিও সালারের ট্রেলার প্রকাশ পেতেই নড়েচরে বসেছে সিনেপ্রেমীরা। যেখানে প্রভাস-শ্রুতির দুর্র্ধষ রূপ নজর কেড়েছে তাদের। তবু যেন দুটি সিনেমার বক্স অফিস লড়াই নিয়ে নেতিবাচক আলোচনা থামছেই না। কেউ কেউ দুটি সিনেমাই দর্শকরা গ্রহণ করবেন বলে মত প্রকাশ করলেও অনেকেই ধারণা করছেন শাহরুখের কাছে আবারও ধরাশায়ী হবেন প্রভাস-শ্রুতি! সেই আভাস অগ্রিম টিকেট বিক্রিতে কিছুটা হলেও আঁচ করা গেছে।

শুরুতেই শাহরুখের পেছনে পড়েছেন তারা। যদিও বিষয়টিতে পাত্তা দিতে চাইছেন না শ্রুতি। তিনি বলেন, ‘অগ্রিম টিকেট বিক্রি দেখে এখনই মন্তব্য করা যাবে না। হিসেব হবে মুক্তির পর। হ্যাঁ, শাহরুখ খান দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন। তাই বলে শাহরুখকে ভয়ের কিছু নেই।’

নাগরিক বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  9:36 PM