শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ব্যালট পেপার ছাপানোর দায়িত্বে ১০ কর্মকর্তা

#
news image

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের কাজ। আর মুদ্রণ কাজ তদারকির জন্য ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণকাজ তদারকিরর দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক অঞ্চল থেকে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলের উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলের সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলের মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলের নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলের জেবুন নাহার ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

নাগরিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  8:50 PM