শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

প্রেম নিবেদন করলেন রাশমিকা

#
news image

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাঁদের সম্পর্ক নিয়ে বিনোদন জগতে চলে বিস্তর আলোচনা। অনেকের বিশ্বাস, তাঁরা চুপিসারে প্রেম করছেন। যদিও দুই তারকা বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তবে এ বার আর রাখঢাক না রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম নিবেদন করে বসলেন রাশমিকা।

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডির ‘অ্যনিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে রাশমিকাকে। ছবিটি বক্স অফিসে হিট। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৯০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে এই ছবি। রাশমিকা গত কয়েক বছরে দক্ষিণী বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। এবার ‘অ্যানিম্যাল’-এর সাফল্য বলিউডেও নিজের জায়গা শক্ত করছেন অভিনেত্রী। আর এই সাফল্য নিয়েই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি এমনই জল্পনা শুরু হয়েছে। এই জল্পনার কারণ অভিনেত্রীর এক পোস্ট।

অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, তা বুঝতে ভক্তদের বাকি নেই। নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাঁদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাঁটা পড়েনি।

‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রাশমিকাকে। এ বার একধাপ এগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না! তা সময় বলে দিবে।

নাগরিক বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  8:28 PM