শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়ন টাইগাররা

#
news image

সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা।

বিমানবন্দরে সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হবে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন।

তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এশিয়া কাপের এবারে আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। যুব এশিয়া কাপ আসরের গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পরে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যা আসরের অন্যতম শক্তিধর দল। কিন্তু বাংলাদেশ অনায়াসেই জয় পায় ম্যান ইন ব্লুদের বিপক্ষেও।

ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩,  11:37 PM