শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শৈলকুপায় আওয়ামী লীগ নেতা রিপন হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয় পরিষদ (ইউপি) সদস্য হাবিবুর রহমান রিপন হত্যা মামলার ৫ আসামীকে ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ওয়াজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের মঞ্জুর করেন। আসামী জুমারত, আশরাফুল, নায়েব আলী, মিঠু বিশ^াস ও মোক্তার হোসেন কারাগারে ছিলো। এর মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে আর বাকী ২ জন আদালতে আত্মসমর্পণ করে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাঠের মধ্যে প্রতিপক্ষ আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

১৮ ডিসেম্বর, ২০২৩,  7:58 PM