শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ সমাহিত

#
news image

কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর দাফন আজ রোববার সম্পন্ন হয়েছে। তিনি শনিবার ৮৬ বছর বয়সে মারা যান। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ একটি অনুষ্ঠানে কুয়েত শহরের সুলাইবিখাত কবরস্থানে প্রয়াত আমিরকে দাফন করা হয়েছে।

কুনা আরো বলেছে, দেশটির নতুন শাসক শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ (৮৩) কুয়েত শহরের বিলাল ইবনে রাবাহ মসজিদে শেখ নাওয়াফের জানাজার নামাজের ইমামতি করেন।

আনাদোলু এজেন্সি অনুসারে, কুয়েত সরকার আমিরের মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে। সরকারি অফিসগুলোও তিন দিনের জন্য বন্ধ রয়েছে। সৌদি আরব, মিসর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বেশ কয়েকটি দেশে শোক ঘোষণা করা হয়েছে।

আরব বিশ্ব শনিবার শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৩,  11:25 PM