শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইসরায়েল-হামাস যুদ্ধের খবর নিতে গিয়ে ১৭ সাংবাদিক নিহত

#
news image

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামসের মধ্যে চলমান যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’ (আরডব্লিউবি) এ তথ্য জানিয়েছে। ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে ১৮৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজার জনেরও বেশি। ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে নজিরবিহীন হামলা চালায় হামাসের যোদ্ধারা।

তাদের হামলায় ১১৪৭ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি ছিটমহলটিতে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। আরডব্লিউবি জানিয়েছে, এ যুদ্ধে নিহত ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জন গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন। তবে দায়িত্বরত ছিলেন এমন প্রমাণ না থাকা নিহত সাংবাদিকদের ধরলে সংখ্যাটি ৬৩ জনে দাঁড়ায়। এসব ঘটনার মধ্যে ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া সব তথ্য সঠিক ছিল বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের উত্তর সীমান্তে মধ্য অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের গোলাগুলি বিনিময় হচ্ছে। এসব সহিংসতার সময় দক্ষিণ লেবাননেও কয়েকজন সাংবাদিক হতাহত হন। অক্টোবরে দক্ষিণ লেবাননে সীমান্তের ওপার থেকে ছোড়া ইসরায়েলি ট্যাংকের গোলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আব্দুল্লাহ (৩৭) নিহত হন।

এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জন আহত হন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তদন্তে দেখা গেছে ইসরায়েলি এক ট্যাংকের ক্রু সম্ভবত জেনেশুনে সাংবাদিক ইসামকে লক্ষ্য করে গোলা ছুড়েছিল। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিক ইসামকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে। 

নাগরিক অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৩,  10:53 PM