শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লিবিয়া থেকে ফেরত এলেন আরও ১৩৬ বাংলাদেশি

#
news image

লিবিয়ার ত্রিপোলিতে বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক আরও ১৩৬ জন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরে এসেছেন। তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহযোগিতা করেছে।

এর আগে গত ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৪৩ জন, ৩০ নভেম্বর ১১০ জন এবং ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। আজ বৃহস্পতিবার ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের অভ্যর্থনা জানায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান ফিরে বাংলাদেশিদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায়, সে বিষয়ে সচেতনতা তৈরিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

খুব শিগগিরই আরও বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা চারটি চার্টার্ড ফ্লাইটে মোট ৫৩৪ জনকে দেশে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  10:34 PM