শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

‘খোলামেলা’ ছবি নিয়ে মুখ খুললেন ইধিকা

#
news image

গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েই বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে তার অভিনয় আলাদা করে নজর কেড়েছে দর্শকের।

‘প্রিয়তমা’ ছিল তার প্রথম চলচ্চিত্র। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট। ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে। কিছুদিন আগেই খবর ছড়িয়েছে দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সে বিষয়ে সরাসরি মুখ খুলেননি তিনি। তবে সম্প্রতি এক ফটোশুট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে সম্প্রতি ছবি তুলেছেন ইধিকা। লাল রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন তিনি। সঙ্গে ছিল খোলামেলা ব্লাউজ। গায়ে ছিল না ওড়না কিংবা দোপাট্টা। মাথার চুল ছিল খোলা। চোখে গাঢ় কাজল। এই সব কিছুকে ছাপিয়ে অভিনেত্রীর এই খোলামেলা লুক মেনে নিতে পারছেন না তাঁর ভক্ত- অনুরাগীরা।

মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম’। আরেক ভক্ত লিখেছেন, ‘এ গুলো আশা করিনি তোমার থেকে’।

আরেকজন লিখেছেন, ‘খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।’ এসব মন্তব্য বা কটাক্ষ হয়তো অভিনেত্রীর চোখে পড়েছে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।’

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৩,  1:48 PM