শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

অস্ট্রেলিয়া ফিরছেন ম্যাক্সওয়েলরা

#
news image

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টির আগে সফরকারীদের স্কোয়াডে বেশ বড়সড় রদবদল হয়েছে। আগের স্কোয়াড থেকে বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বাকি ম্যাচগুলোর জন্য বিশ্বকাপজয়ী দলের ট্রাভিস হেডই শুধু থাকছেন। তাঁদের জায়গায় নতুন করে যোগ দিচ্ছেন চারজন।

তৃতীয় টি-টোয়েন্টির আগে এরইমধ্যে স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। বুধবার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস ও শন অ্যাবটও ভারত থেকে দেশে ফিরবেন। তাঁদের জায়গায় নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জশ ফিলিপি, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিন।

উইকেটকিপার ব্যাটার ফিলিপি ও আগ্রাসী ব্যাটার ম্যাকডারমট এরইমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর রায়পুরে হতে যাওয়া চতুর্থ ম্যাচের আগে বাঁহাতি পেসার ডোয়ার্শিস ও স্পিনার গ্রিন যুক্ত হবেন। গ্রিন এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  9:56 PM