শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দুবাই জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না বাইডেন

#
news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন না। সম্মেলনটি কপ-২৮ নামে পরিচিত। হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। খবর তাস’র।

দুই সপ্তাহের এ শীর্ষ সম্মেলনে বাইডেন কেন উপস্থিত থাকতে পারছেন না এমন কোন কারণও ঐ কর্মকর্তা উল্লেখ করেননি। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ দেওয়ার কোন পরিকল্পনা নেই।

জলবায়ু পরিবর্তন বিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

খবরে বলা হয়, ২০২৩ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটি আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হবে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  12:24 PM