শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে সরকার: রিজভী

#
news image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে আবারও ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী।

আর এজন্যই দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের জনগণ এবং বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে শুরু হয়েছে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেপ্তারের মতো নির্মম কর্মকা-।

এছাড়াও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের মতো কাপুরুষোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সরকারকে বলতে চাই, এভাবে ভীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেবে না দেশের জনগণ। তিনি আরও বলেন, জনগণের ক্ষমতাকে অস্বীকার ও জনদাবি অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচারী সরকাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।

দেশে মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে নামসর্বস্ব কতিপয় রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিবৃতিতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি।

নাগরিক ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৩,  9:37 PM