শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভারতের চলচ্চিত্র উৎসবে জয়ার চার

#
news image

ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। সোমবার শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। এই উৎসবে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা যায়।

ইফির উদ্বোধনী দিনে জয়ার হিন্দি ভাষার চলচ্চিত্র ‘কড়ক সিং’র ট্রেইলার প্রকাশিত হবে। ২২ নভেম্বর এটির প্রিমিয়ার শো হবে। এর মধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘি।

এ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার সিনেমা গেছে। গতবার ‘নকশিকাঁথার জমিন’ খুব ভালো সাড়া ফেলেছিল।

এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে।’

নাগরিক বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩,  2:37 AM