শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ফিলিস্তিনের পতাকা হাতে কোহলির কাছে এক দর্শক

#
news image

আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে হঠাৎ করেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন এক দর্শক। ঢুকে ছুটে যান বিরাট কোহলির দিকে। প্রথমে মনে হচ্ছিল কোহলির জন্যই বুঝি তার মাঠে আসা। কিন্তু ক্যামেরার নজর তার দিকে পড়তেই বোঝা গেলো শুধু কোহলির জন্য মাঠে আসেননি তিনি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদ জানাতে তার এভাবে অনুপ্রবেশ।  ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ইনিংসের ১৪তম ওভারে। মাঠে প্রবেশ করা ওই দর্শকের টি-শার্টের সামনে লেখা ছিল, ‘ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধ করুন’। সঙ্গে ছিল ফিলিস্তিনের একটি পতাকাও। এমনকি নিজের ফেস মাস্কটিও ছিল ফিলিস্তিনি পতাকার ডিজাইনে।

মাঠে ঢুকে পড়া ওই দর্শক পিচ পর্যন্ত চলে এসেছিলেন। ওই সময় জড়িয়ে ধরার চেষ্টা করেন কোহলিকে। কিন্তু ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অবস্থায় কোহলি ওই ভক্তর কাছ থেকে নিজেকে মুহূর্তেই ছাড়িয়ে নেন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩,  2:33 AM