শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হরতালের আগের রাতে ১০ গাড়িতে আগুন

#
news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রোববার থেকে দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ভোর ৬টায় হরতাল শুরুর আগেই শনিবার থেকে ১০টির মতো পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১০টি গাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ১০টি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে ৪টি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, জয়পুরহাটে ৩টি, চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লায় ২টি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক, ১টি পিকআপ ও ১টি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

এছাড়া হরতাল শুরুর পর আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর ফুলবাড়িয়ায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট কাজ করে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  2:38 PM