শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পুলিশ এখন কার অধীনে জানালেন আইনমন্ত্রী

#
news image

পুলিশ এখন কার নির্দেশনায় কাজ করবে এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পুলিশের ব্যাপারে কোনো বক্তব্য থাকলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে। যদি কমিশনের বক্তব্য যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পুলিশের বদলি ও পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার নেবে কিনা। আমি বলতে পারবো না।’

আনিসুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করে যাবে এ সময়ে কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।’

মন্ত্রী বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন যে সরকার থাকে, তারা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয় না, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।’

রুটিন কাজ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলা। এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকবে। কিন্তু নতুন করে উন্নয়নকাজ শুরু হবে না (নতুন প্রকল্প)। যা কিছু নির্বাচনে একটি দলের পক্ষে প্রভাবিত করতে পারে, সে রকম কাজ করা হবে না।’

নাগরিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৩,  12:05 AM