শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

মাহমুদ উল্লাহর নিউজিল্যান্ড সফর শেষ

#
news image

বিশ্বকাপের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ফিরতি সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই সিরিজে মাহমুদ উল্লাহ রিয়াদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয়ের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট হন মাহমুদ উল্লাহ। ঝাঁপিয়ে উইকেট বাঁচাতে গিয়ে চোট পান কাঁধে। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদ উল্লাহ স্বাভাবিকভাবে ঘরের মাঠে সাদা পোশাকের সিরিজে নেই। তবে পিঠাপিঠি সিরিজের দলে তার নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার এই কাঁধের চোট তত দিনেও ভালো হবে না বলেই জানা গেছে। এজন্য বিশ্বকাপে অলো ব্যক্তিগত পারফরম্যান্সে ছড়ানো এই অলরাউন্ডারকে ছাড়া দল নির্বাচন করতে হবে নির্বাচকদের।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গত পরশু মাহমুদ উল্লাহর চোট পাওয়া কাঁধে এমআরআই করানো হয়। বুধবার সকালে তার রিপোর্ট হাতে পেয়েছে ক্রিকেট বোর্ড। জানা গেছে, এ ধরনের চোট কাটিয়ে ফিরতে পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া, ফলে নিউজিল্যান্ড সফর মিস করতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ। ৩ ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ দল।

৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর। এজন্য আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  2:00 AM