শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিষাক্ত মদ পানে হরিয়ানায় ১৯ মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৭

#
news image

বিষাক্ত মদ পান করে মৃত্যুর অভিযোগ উঠল ভারতের হরিয়ানা রাজ্যে। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন কংগ্রেস নেতা এবং অন্যজন জননায়ক জনতা পার্টির (জেজেপি) এক নেতার ছেলে।

আজ শনিবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় ও সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, ‘গত রাতে মদ পান করে আমার বাবার মৃত্যু হয়েছে। ওনার মদের আসক্তি ছিল। কিন্তু তিনি অল্প পরিমাণে মদ পান করতেন।’ তার বাবার এমন বন্ধুও ছিলেন, যারা মদ পানের পর বিষক্রিয়ায় মারা গেছেন বলেও জানান রণবীর।

এ ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছে স্থানীয়দের একাংশ।

এক গ্রামবাসীর কথায়, ‘ভীতসন্ত্রস্ত আমরা। যদি প্রতিবাদ করি, তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

’এ ছাড়া বিরোধী দলগুলো এই মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকারের নিন্দা করেছে। দলগুলো হরিয়ানা সরকারকে অতীতে একই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে ব্যর্থ বলে অভিযোগ করেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৩,  10:13 PM