শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নেইমারের সফল অস্ত্রোপচার

#
news image

গত মাসে জাতীয় দলের ম্যাচ চলাকালে চোট পান নেইমার। বৃহস্পতিবার এসিএল ইনজুরির কারণে তার অস্ত্রোপচার করা হয়েছে। ফল নিয়ে আশাবাদী চিকিৎসকরা।

অস্ত্রোপচারে অংশ নেওয়া ব্রাজিলিয়ান টিম ডিরেক্টর রদ্রিগো লাসমার বলেছেন, ‘অস্ত্রোপচার সফল ছিল। আমরা ফল নিয়ে খুবই আশাবাদী।’ ২০১৮ সালে পায়ের পাতার ফ্র্যাকচারের অস্ত্রোপচার করা লাসমার আরও যোগ করেন, বেলো হরিজন্তের দক্ষিণ পূর্ব শহরের মাতের দেই হাসপাতালে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকতে হবে নেইমারকে। গত ১৭ অক্টেবার উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে সংঘর্ষে আহত হন নেইমার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন।

আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। চলতি মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে দেখা যাবে না তাকে। এর আগে গত মার্চে গোড়ালির সমস্যায় অস্ত্রোপচারের পর ছয় মাস মাঠের বাইরে ছিলেন নেইমার।

আগস্টে তিনি মাঠে ফেরেন নতুন ক্লাব আল হিলালের জার্সিতে। সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সিতে ৭৯তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা পেলেকে ছাড়িয়ে যান তিনি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৩,  8:26 PM