শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেগুনের ভেতর থেকে ১১ লাখ টাকার হেরোইন উদ্ধার

#
news image

রাজশাহীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‌্যাব-৫। অভিনব কায়দায় বেগুনের ভেতরে এই হেরোইনগুলো পাঁচার করা হচ্ছিল। জব্দ হেরোইনের মূল্য ১১ লাখ টাকার মতো বলে জানিয়েছে র‌্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেরোইনসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। আটক মাদককারবারির নাম রুহুল আমিন (৪৩)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভূবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে। অভিযানের পর শনিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদককারবারি রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর বেগুন পাওয়া যায়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা সেই বেগুনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে অভিযুক্তে আটক করে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার সকালে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়।

রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নাগরিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৩,  7:28 PM