শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সৌদি প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

#
news image

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় শিগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সম্ভব হবে।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সবার হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার নির্মানে সবার স্মার্ট কার্ড প্রদান জরুরি। সৌদি আরবে বসবাসরত প্রবাসী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্ট কার্ড সেবা প্রদানে দূতাবাস প্রস্তুতি নিচ্ছে।

নাগরিক অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৩,  12:44 AM