শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ওনলি ওয়ান ভেন্যু, বায়তুল মোকাররম দক্ষিণ গেট :কাদের

#
news image

আগামী ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, ওনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।

আজ বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভেন্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না, সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই। আমি দুপুরে এত কথা বলেছি। কথা একটাই বলছি। দ্য আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে সৈয়দ আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উন্নয়ন দিয়ে এলাকাকে যেভাবে তিনি নতুন সাজে সজ্জিত করেছেন, সেটা ওই এলাকায় গেলেই চোখে পড়বে। আবুল হোসেন চলে গেলেও তার স্মৃতি চিহ্ন মুছে যাবে না। এভাবে হঠাৎ করে চলে যাবেন, আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আজকে তিনি চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এর আগে সৈয়দ আবুল হোসেনের প্রতি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন। মরহুমের প্রতি আরও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

নাগরিক অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৩,  12:35 AM