শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

#
news image

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। মঙ্গলবার দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো জানায়, তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রসঙ্গত, দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও ভূমিকম্পের গভীরতা এবং আঘাত হানার স্থানের ওপর এর ভয়াবহতা নির্ভর করে। এর আগে, গত বছরের অক্টোবরে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

এ ছাড়া দর্শনীয় পর্যটন কেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জনের প্রাণহানি এবং আরও প্রায় ৩০০ জন আহত হয়েছিলেন। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

এ ছাড়া ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  10:34 PM