শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

৪১ কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিলো কানাডা

#
news image

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার।

গত শুক্রবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার আমাদের কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল। তাই কানাডিয়ান সরকার কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছি। জোলি আরও বলেন, কূটনীতিক সরিয়ে নেওয়ার ভারতীয় হুমকি ‘অভূতপূর্ব’। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জোলি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপদে ভারত ছাড়ার ব্যবস্থা করেছি। গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  10:05 PM