শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরকার পতনের আগে কোনো সংলাপ নয়: দুদু

#
news image

দেশে সরকার পতনের আগে কোনো ধরনের সংলাপ হবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এটা নিয়ে বিএনপি আন্দোলন করছে। এখানে কোনো আপসের সুযোগ নেই। বাধ্য হয়ে সরকার সংলাপের যে জাল বিস্তার করতে চাইছে তাতে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে। কিন্তু সরকারের সঙ্গে কোনো সংলাপ হবে না। তবে কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করতে চাইলে বিবেচনা করতে পারে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যারা রক্ত ঝরায়নি।

তাই মানুষের সঙ্গে যারা বেইমানী করেছে তাদের সঙ্গে কোনো আপোশ নেই। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  9:39 PM