শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

রোনালদিনহো এখন ঢাকায়

#
news image

গত জুলাইয়ে শুরুতেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঢাকা এসেছিলেন। আর বুধবার বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শিরোপা জয়ী রোনালদিনহো।

টি শার্ট, মাথায় ক্যাপ পরে পেছনে ব্যাগ নিয়ে বিকালে ঢাকায় নেমে হোটেলে ঢোকেন ব্রাজিলিয়ান সাবেক তারকা। রোনালদিনহো মূলত কলকাতা থেকে এসেছেন। সেখানে ছিলেন দুই দিন। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। রাতে হোটেলে আমন্ত্রিত ১০০ অতিথিদের মাঝে আলাদা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যান্যের থাকার কথা রয়েছে। মার্তিনেজের ঢাকা সফরের দিন জামাল বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকলেও তার দেখা পাননি।

এনিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে এবার রোনালদিনহোর বেলায় তেমনটা হচ্ছে না। জামাল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যিনি রোনালদিনহোকে আনবেন ঢাকায়, তিনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন।

অবশ্যই আমি আমার অন্যতম একজন আইডল খেলোয়াড়ের সঙ্গে দেখা করবো। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আইডল।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  9:02 PM