শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রহস্যময় চরিত্রে মেহজাবীন

#
news image

কাজের সংখ্যা, সাফল্য আর জনপ্রিয়তার বিচারে তাকে টিভি নাটকের কুইন বলা চলে। তবে এবারের ঈদে তার চেনা ছন্দে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ঈদুল আজহায় মাত্র একটি নাটক প্রচার হয়েছে তার। অবশ্য এতে তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।

কারণ, তার অভিনীত ‘পুনর্জন্ম-অন্তিম পর্ব’ ঈদের অন্যতম আলোচিত নাটকে পরিণত হয়েছে। তিনি মেহজাবীন চৌধুরী। ঈদের একমাত্র কাজের সাফল্যে মন যখন ফুরফুরে, তখন তিনি অবকাশযাপন করছেন যুক্তরাষ্ট্রে। কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। কিন্তু শুক্রবার বিকালে আচমকা চমকে দিলেন মেহজাবীন। একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম রূপে হাজির হয়েছেন তিনি। তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। পোস্টারে লেখা- ‘আমি কী তুমি?’। খোঁজ নিয়ে জানা গেলো, এটি একটি ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

সেটার ফার্স্টলুক পোস্টারেই এমন চমকে দিলেন মেহু। মেহজাবীন পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।” মার্কিন মুলুকে থাকায় সিরিজটি নিয়ে মেহজাবীনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নির্মাতা ভিকি জাহেদকে পাওয়া গেলো নাগালে।

তিনিবললেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’ জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে তার সঙ্গে আর কে কে অভিনয় করেছেন, তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।

রহস্যের ধারা অব্যাহত রেখে ক্রমশ তাদের পরিচয় করানো হবে। শিগগিরই এটি ওয়েব প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে মুক্তি পাবে। এর আগে ভিকির নির্মাণে ‘দ্য সাইলেন্স’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন।

নাগরিক বিনোদন ডেস্ক

১৫ জুলাই, ২০২৩,  8:12 PM