শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরকারের পদত্যাগ ঘোষণার আগে কোনো সংলাপ নয়: ফখরুল

#
news image

যতক্ষণ সরকার পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত সংলাপের কোনো প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কোনো ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে- নিরপেক্ষ (বা তত্ত্বাবধায়ক বা যাই বলেন) সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনো প্রশ্নই আসবে না।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সংলাপ নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দেওয়ার কথা বলেছেন’, এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না? তাহলে তো দেশের সকল মানুষ খুশি হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগও যদি আসে আবার ক্ষমতায়, তাহলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন কিন্তু বলছেন সব ত্যাগ স্বীকার করবেন। সেটা তো ত্যাগ নয়, সেটা কী আমরা ভালোভাবেই বুঝি।

এ সময় পাশে বসা কল্যাণ পার্টির চেয়ারম্যান মে.জে. (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, আমি একটি কথা বলতে চাই, আমাদের আবেদন আপনি জীবন ত্যাগ করবেন না। তখন বলবেন বিএনপি-জামায়াত আমার জীবন সংহার করেছে। সংবাদ সম্মেলনে বিএনপিনেতা সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টুসহ ১২ দলীয় জোটের নেতারা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

নাগরিক প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  11:50 PM